শুভেচ্ছা ও অভিনন্দন,
অত্যন্ত আনন্দ ও গর্বের সাথে জানাচ্ছি যে, পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত স্কুল এন্ড কলেজের নাম যে মহান কৃতিপুরুষ স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত-এর নামে, তিনি কেবল বাংলার প্রথম আই.সি.এস. কর্মকর্তা ছিলেন না—তিনি ছিলেন এক অসাধারণ চিন্তাবিদ, সমাজ সংস্কারক ও একজন আন্তর্জাতিক বাঙালি। তাঁর জীবন ও আদর্শ প্রতিটি শিক্ষার্থীর জন্য এক অনন্ত অনুপ্রেরণা।
আমাদের এই প্রতিষ্ঠানে আমরা কেবল পাঠ্যসূচির মধ্যেই সীমাবদ্ধ থাকি না, বরং শিক্ষার্থীদের নৈতিকতা, নেতৃত্বগুণ, দেশপ্রেম ও প্রযুক্তিনির্ভর আধুনিক দক্ষতায় পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত রেখেছি। আমাদের শিক্ষকবৃন্দ নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে শিক্ষাদান করে যাচ্ছেন, যা এই প্রতিষ্ঠানের সাফল্যের মূল ভিত্তি।
আমি ধন্যবাদ জানাই বিদ্যালয় পরিচালনা পর্ষদ, সম্মানিত সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকার মহোদয়কে, যাঁর গতিশীল নেতৃত্ব ও আন্তরিক সহযোগিতায় আমাদের প্রতিষ্ঠান উত্তরোত্তর উন্নতির পথে এগিয়ে চলেছে।
পরিশেষে, আমি শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সকলকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাই।
আসুন, আমরা সবাই মিলে একটি মানবিক, আধুনিক ও জ্ঞানভিত্তিক শিক্ষায়ন পরিবেশ গড়ে তুলি।
প্রধান শিক্ষক, (ভারপ্রাপ্ত )
পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত স্কুল এন্ড কলেজ
নরসিংদী সদর, নরসিংদী